সূরা যিল্যাল(আরবি: سورة الزلزلة অর্থ ভূমিকম্প) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৯৯ তম সূরা, এর আয়াত সংখ্যা ৮ টি এবং এর রূকুর সংখ্যা ১। যিলযাল সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
বিছমিল্লাহির রাহমানির রাহিম।
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
اِذَا زُلۡزِلَتِ الۡاَرۡضُ زِلۡزَالَہَا ۙ﴿۱﴾
ইযা-ঝুলঝিলাতিল আরদুঝিলঝা-লাহা-।
পৃথিবী যখন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে,
وَ اَخۡرَجَتِ الۡاَرۡضُ اَثۡقَالَہَا ۙ﴿۲﴾
ওয়া আখরাজাতিল আরদুআছকা-লাহা-।
এবং পৃথিবী যখন তার ভারসমূহ বের করে দিবে,
وَ قَالَ الۡاِنۡسَانُ مَا لَہَا ۚ﴿۳﴾
ওয়া কা-লাল ইনছা-নুমা-লাহা-।
এবং মানুষ বলবেঃ এর কি হল?
یَوۡمَئِذٍ تُحَدِّثُ اَخۡبَارَہَا ۙ﴿۴﴾
ইয়াওমাইযিন তুহাদ্দিছু আখবা-রাহা-।
সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে।
بِاَنَّ رَبَّکَ اَوۡحٰی لَہَا ؕ﴿۵﴾
বিআন্না রাব্বাকা আওহা-লাহা-।
তোমার রাব্ব তাকে আদেশ করবেন।
یَوۡمَئِذٍ یَّصۡدُرُ النَّاسُ اَشۡتَاتًا ۬ۙ لِّیُرَوۡا اَعۡمَالَہُمۡ ؕ﴿۶﴾
ইয়াওমাইযিইঁ ইয়াসদুরুন্না-ছুআশতা-তাল লিউউরাও আ‘মা-লাহুম।
সেদিন মানুষ দলে দলে বের হবে, কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে।
فَمَنۡ یَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّۃٍ خَیۡرًا یَّرَہٗ ؕ﴿۷﴾
ফামাইঁ ইয়া‘মাল মিছকা-লা যাররাতিন খাইরাইঁ ইয়ারাহ।
কেহ অণু পরিমাণ সৎ কাজ করলে তাও দেখতে পাবে।
وَ مَنۡ یَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّۃٍ شَرًّا یَّرَہٗ ٪﴿۸﴾
ওয়া মাইঁ ইয়া‘মাল মিছকা-লা যাররাতিন শাররাইঁ ইয়ারাহ।
এবং কেহ অণু পরিমান অসৎ কাজ করলে তাও দেখতে পাবে।
বিষয়বস্তু:
সূরাটির মূল বিষয়বস্ত্ত হ’ল ক্বিয়ামত অনুষ্ঠান। যা দু’টি ভাগে আলোচিত হয়েছে। প্রথমভাগে ক্বিয়ামত অনুষ্ঠানের অবস্থা বর্ণনা করা হয়েছে (১-৫ আয়াত)।
দ্বিতীয়ভাগে বলা হয়েছে যে, মানুষকে ঐদিন স্ব স্ব আমলনামা দেখানো হবে। অতঃপর সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচারের মাধ্যমে তার যথাযথ প্রতিদান দেওয়া হবে (৬-৮ আয়াত)।
সূরাটিতে ক্বিয়ামত প্রাক্কালের চূড়ান্ত ভূকম্পনের ভয় প্রদর্শন করা হয়েছে এবং মানুষকে অণু পরিমান সৎকর্ম হ’লেও তা করতে উৎসাহ প্রদান করা হয়েছে।
No comments:
Post a Comment