Wednesday, 6 October 2021

সূরা ‘আদিয়াত(অভিযানকারী) পবিত্র কুরআনের ১০০তম সুরা। মদিনায় অবতীর্ণ এই সূরাতে রয়েছে ১১ আয়াত।

 সূরা ‘আদিয়াত(অভিযানকারী)

পবিত্র কুরআনের ১০০তম সুরা। মদিনায় অবতীর্ণ এই সূরাতে রয়েছে ১১ আয়াত।


بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

বিছমিল্লাহির রাহমানির রাহিম।

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।


وَ الۡعٰدِیٰتِ ضَبۡحًا ۙ﴿۱﴾

ওয়াল ‘আ-দিয়া-তি দাবহা-।

শপথ উর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজীর,


فَالۡمُوۡرِیٰتِ قَدۡحًا ۙ﴿۲﴾

ফাল মূরিয়া-তি কাদহা-।

যারা ক্ষুরাঘাতে অগ্নি স্ফুলিংগ বিচ্ছুরিত করে।


فَالۡمُغِیۡرٰتِ صُبۡحًا ۙ﴿۳﴾

ফাল মুগীরা-তি সুবহা-।

যারা অভিযান করে প্রভাতকালে,


فَاَثَرۡنَ بِہٖ نَقۡعًا ۙ﴿۴﴾

ফাআছারনা বিহী নাক‘আ-।

এবং যারা ঐ সময়ে ধূলি উৎক্ষিপ্ত করে।


فَوَسَطۡنَ بِہٖ جَمۡعًا ۙ﴿۵﴾

ফাওয়াছাতানা বিহী জাম‘আ-।

অতঃপর শত্রুদলের অভ্যন্তরে ঢুকে পড়ে।


اِنَّ  الۡاِنۡسَانَ لِرَبِّہٖ  لَکَنُوۡدٌ ۚ﴿۶﴾

ইন্নাল ইনছা-না লিরাব্বিহী লাকানূদ।

মানুষ অবশ্যই তার রবের প্রতি অকৃতজ্ঞ,


وَ  اِنَّہٗ  عَلٰی ذٰلِکَ لَشَہِیۡدٌ ۚ﴿۷﴾

ওয়া ইন্নাহূ‘আলা-যা-লিকা লাশাহীদ।

এবং নিশ্চয়ই সে নিজেই এ বিষয়ের সাক্ষী।


وَ  اِنَّہٗ  لِحُبِّ الۡخَیۡرِ  لَشَدِیۡدٌ ؕ﴿۸﴾

ওয়া ইন্নাহূলিহুব্বিল খাইরি লাশাদীদ।

এবং অবশ্যই সে ধন সম্পদের আসক্তিতে অত্যন্ত কঠিন।


اَفَلَا یَعۡلَمُ  اِذَا بُعۡثِرَ مَا فِی الۡقُبُوۡرِ ۙ﴿۹﴾

আফালা-ইয়া‘লামুইযা-বু‘ছিরা মা-ফিল কুবূর।

তবে কি সে সেই সম্পর্কে অবহিত নয় যে, কবরে যা আছে তা কখন উত্থিত হবে?


وَ  حُصِّلَ مَا فِی الصُّدُوۡرِ ﴿ۙ۱۰﴾

ওয়া হুসসিলা মা-ফিসসুদূর,

এবং অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে?


اِنَّ  رَبَّہُمۡ  بِہِمۡ یَوۡمَئِذٍ لَّخَبِیۡرٌ ٪﴿۱۱﴾

ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল্লাখাবীর।

সেদিন তাদের কি ঘটবে, তাদের রাব্ব অবশ্যই তা সবিশেষ অবহিত।


বিষয়বস্ত্ত :

অত্র সূরায় দু’টি বিষয় বর্ণিত হয়েছে। এক- মালিকের প্রতি অনুগত সুদক্ষ সামরিক অশ্বের শপথ করে বলা হয়েছে যে, মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ এবং সে ধন-সম্পদের মায়ায় অন্ধ (১-৮ আয়াত)।

দুই- মানুষকে এর মন্দ পরিণাম সম্পর্কে সাবধান করা হয়েছে এবং আখেরাতে জওয়াবদিহিতার বিষয়ে সতর্ক করা হয়েছে (৯-১১ আয়াত)।


সারকথা :

সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার শীর্ষে আরোহণ করার পরেও মানুষকে অবশেষে কবরে আশ্রয় নিতে হবে। অতঃপর পরকালে সবকিছুর জওয়াবদিহি করতে হবে। এ বিষয়ে কঠোর সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে অত্র সূরাতে।


No comments:

Post a Comment

শিশুর প্রতি মা বাবার ভালোবাসা ও দায়িত্ব

 গভীর রাত পর্যন্ত শিশুকে নিয়ে সজাগ থাকে বাবা-মা। যার ফলশ্রুতিতে খুব ভোরে ঘুম থেকে উঠার অভ্যাস গঠন হয না। যা পরবর্তী জীবনের উপর প্রভাব ফেলে। ...