Tuesday, 5 October 2021

সূরা কারিয়াহ

 আল ক্বারিয়াহ (আরবি: سورة القارعة‎‎ অর্থ মহাসংকট) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কুরআনের ১০১তম সূরা। এর আয়াত সংখ্যা ১১টি এবং এর রূকুর সংখ্যা ১। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে।


بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।


اَلۡقَارِعَۃُ ۙ﴿۱﴾

আল কা-রি‘আহ ।

মহা প্রলয়।


مَا الۡقَارِعَۃُ ۚ﴿۲﴾

মাল কা-রি‘আহ।

মহা প্রলয় কী?


وَ  مَاۤ  اَدۡرٰىکَ مَا الۡقَارِعَۃُ ؕ﴿۳﴾

ওয়ামাআদরা-কা মাল কা-রি‘আহ।

মহা প্রলয় সম্বন্ধে তুমি কী জান?


یَوۡمَ یَکُوۡنُ  النَّاسُ کَالۡفَرَاشِ الۡمَبۡثُوۡثِ ۙ﴿۴﴾

ইয়াওমা ইয়াকূনুন্না-ছুকাল ফারা-শিল মাবছূছ।

সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত।


وَ تَکُوۡنُ  الۡجِبَالُ کَالۡعِہۡنِ الۡمَنۡفُوۡشِ ؕ﴿۵﴾

ওয়া তাকূনুল জিবা-লুকাল‘ইহনিল মানফূশ।

এবং পর্বতসমূহ হবে ধূনিত রঙ্গীন পশমের মত।


فَاَمَّا  مَنۡ  ثَقُلَتۡ مَوَازِیۡنُہٗ ۙ﴿۶﴾

ফাআম্মা-মান ছাকুলাত মাওয়া-ঝীনুহূ।

তখন যার পাল্লা ভারী হবে –


فَہُوَ  فِیۡ عِیۡشَۃٍ  رَّاضِیَۃٍ ؕ﴿۷﴾

ফাহুওয়া ফী ‘ঈশাতির রা-দিয়াহ।

সেতো লাভ করবে প্রীতিপদ জীবন।


وَ اَمَّا مَنۡ خَفَّتۡ مَوَازِیۡنُہٗ ۙ﴿۸﴾

ওয়া আম্মা-মান খাফফাত মাওয়াঝীনুহূ

এবং যার পাল্লা হালকা হবে –


فَاُمُّہٗ  ہَاوِیَۃٌ ؕ﴿۹﴾

ফাউম্মুহূহা-বিইয়াহ।

তার স্থান হবে হা’বিয়াহ।


وَ مَاۤ  اَدۡرٰىکَ مَا ہِیَہۡ ﴿ؕ۱۰﴾

ওয়ামাআদরা-কা মা-হিয়াহ।

ওটা(হা'বিয়াহ) কি, তা কি তুমি জান?


نَارٌ حَامِیَۃٌ ﴿٪۱۱﴾

না-রুন হা-মিয়াহ।

ওটা অতি উত্তপ্ত অগ্নি।


No comments:

Post a Comment

শিশুর প্রতি মা বাবার ভালোবাসা ও দায়িত্ব

 গভীর রাত পর্যন্ত শিশুকে নিয়ে সজাগ থাকে বাবা-মা। যার ফলশ্রুতিতে খুব ভোরে ঘুম থেকে উঠার অভ্যাস গঠন হয না। যা পরবর্তী জীবনের উপর প্রভাব ফেলে। ...