গীবত!গীবত!গীবত!
গাছ আমি লাগিয়েছি,যত্ন আমি নিয়েছি,কষ্ট আমি করেছি,সময় আমি দিয়েছি,তারপরও আমার গাছের খেজুর খাচ্ছে অন্যরা!
এর একমাত্র কারণ আমি অযথা নিজের দোষ ত্রুটি না দেখে অন্যের দোষ-ত্রুটি নিয়ে মাতামাতি করেছি।অযথা চায়ের আড্ডায় অন্যকে নিয়ে কটুকথা বলেছি। হায় আফসোস!😥
কেনো অন্যের সমালোচনা করে নিজের নেক-আমল সমুহ নষ্ট করবো?
গীবত তোমার তাহাজ্জুদ ছিনিয়ে নেবে,তাহাজ্জুদ না থাকলে সুন্নাত আমল নিয়ে নেবে,আর সেটাও না থাকলে তোমার ফরয ইবাদতের আমল নিয়ে নেবে,সবগুলোর কোনটা না থাকলে ছোট ছোট নেক আমলগুলো হলেও নেবে,নেবেই।
গীবত সম্পর্কে আল্লাহতা’য়ালা পবিত্র কোরআনে এরশাদ করেন,
وَیْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِ
অর্থ: ধ্বংস ওই ব্যক্তির জন্য,যে লোক-সম্মুখে বদনামী করে এবং পৃষ্ঠ-পেছনে (অগোচরে) নিন্দা করে।
(সূরা হুমাযাহ্ : ১)
তাই,নিজের আমল অন্য কাউকে ফ্রিতে দিতে না চাইলে পরনিন্দা করা এখন হতে বন্ধ করতে হবে।
আল্লাহ আমাদের অন্যের গীবত করা থেকে হেফাজত করুন..... আমিন।।
@Mufti Rafiq Bin wahab
No comments:
Post a Comment