দাড়ি রাখা ওয়াজিব এবং দাঁড়ি না রাখার ক্ষতি
➖➖➖➖➖➖🕸️➖➖➖➖➖➖
🔲দাড়ি রাখা ওয়াজিব
═══════════
আমাদের আরও একটি ব্যাপার লক্ষণীয়। আর তা হচ্ছে শরীঅতসম্মত দাড়ি রাখা। লােকেরা একে ভালাে মনে করে; কিন্তু জরুরি মনে করে না। অথচ এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঈদুল ফিতর, ঈদুল আযহা ও বিতর নামায পড়া যেরূপ জরুরি, দাড়ি রাখাও তদ্রুপ জরুরি। কারণ, দাড়ি রাখা ওয়াজিব। হাদীস শরীফে এর অনেক তাকীদ এসেছে। যেমন : মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন...
خالفوا المشركين وفروا اللحى وأحفوا الشوارب
‘তােমরা মুশরেকদের বিরােধিতা করে দাড়ি লম্বা করাে আর গোঁফ কেটে ছােট করাে।”
🔲দাড়ি না রাখার ক্ষতি
══════════
কেউ যদি রজনীগন্ধার চারা লাগায় কিংবা মালীহাবাদ থেকে ‘দসহরী’ আমের ‘কলম' এনে লাগায় আর দু'মাস পরপর তার ওপর কাঁচি চালায়, তাহলে কি সে ঐ গাছের কোনাে ফায়েদা পাবে?
তদ্রুপ শরীয়তসম্মত দাড়ি না থাকলে তার ফায়েদাও পাওয়া যায় না। ঐ ব্যক্তির মহব্বত (ভালােবাসা) মানুষের অন্তর থেকে চলে যাবে, সম্মান চলে যাবে। এ বিষয়টি এক বুযুর্গ কবিতা আকারে এভাবে বলেছেন :
অমুসলিমের অনুসারী হতে হয়েছি আমি নারাজ,
বন্ধুর সাথে হয়েছে মিলন হােক না শত্রু তাতে নারাজ।
হিটলার কিংবা স্টালিনের মতাে রক্তপিপাসু
নই কভু,
হতে চাই আমি খালিদ ও আলীর মতাে
হে প্রভু।
উৎসঃ প্রিয় নবীর ﷺ প্রিয় সুন্নাত | পৃষ্ঠা-২৯
──────⊱◈🌸◈⊰──────
No comments:
Post a Comment