Thursday, 23 September 2021

জুমার দিনের আমল

 জুমু'আর দিনে বা শুক্রবারে একজন নারীও বিভিন্ন আমল এবং কাজ-কর্মের মাধ্যমে অসংখ্য সোওয়াব অর্জন করতে পারেন!


ফজরের সালাত আদায় করুন, না ঘুমিয়ে কুরআন তিলাওয়াত করুন; বিশেষ করে সূরা আল-কাহফ।

◉ যে ব্যক্তি জুমআর দিন সূরা কাহফ পাঠ করে, সে ব্যক্তির জন্য দুই জুমআর মধ্যবর্তী কাল জ্যোতির্ময় হয়ে যায়।

(হাদিস সম্ভার:১৪৫৭)


◉ যে ব্যক্তি সুরা কাহফের প্রথম দিক থেকে দশটি আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের (ফিৎনা) থেকে পরিত্রাণ পাবে।

অন্য বর্ণনায় ‘কাহফ সূরার শেষ দিক থেকে’ উল্লেখ হয়েছে। 

(মুসলিম:১৯১৯, হাদিস সম্ভার:১৪৫৬)


তবে, মুখস্থ করে নেওয়া উত্তম।


জুমু'আর আযানের অন্তত ১ঘন্টা পূর্বে স্বামীকে রেডি হবার জন্য তাকীদ দিন, সাহায্য করুন, জোর দিন। উত্তম পোশাক, সুগন্ধি সামনে রেডি করে রাখুন। সর্বোপরি আযানের পূর্বেই যেনো মসজিদে যেতে দেরি না হয় সেদিকে বিশেষ নজর রাখুন।


সাংসারিক কাজ-কর্ম গুছিয়ে রাখুন, এতে আমল-ইবাদাত করতে সুবিধা হবে। বিশেষ করে আসর ওয়াক্ত থেকে  মাগরিব পর্যন্ত সম্পুর্ন ফ্রি থাকা যায় এমন ব্যবস্থা করে রাখুন।


◉ উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কী হতে পারে ? (সূরা আর-রহমান:৬০)


আসর সালাত আদায় করে উক্ত স্থানেই বসে বসে যিকর-দুয়া করুন, মাগরিবের সালাতের অপেক্ষারত অবস্থায় থাকার সর্বাত্মক চেষ্টা করুন।


আসর থেকে মাগরিব এর মধ্যকার সময়ে যত দুয়া পারেন পড়তে থাকুন, বেশি বেশি ইস্তিগফার এবং দুরুদ পড়ুন।

◉ বেশি দরুদ পাঠে রাসূলের শাফা‘আত নসিব হয় এবং রাসূলের কাছে দরুদ পেশ করা হয়। [আবু দাউদ: ১০৪৭, তিরমিযি: ৪৮৪]

◉ জুমু‘আর দিনে বেশি দরুদ পড়লে আল্লাহর নবী তার জন্য শাফায়াতকারী ও সাক্ষী হবেন। [বায়হাকি: ২৭৭১]


আসরের শেষ থেকে মাগরিব পর্যন্ত দুয়া কবুল হবে বলে সহীহ্ হাদিসে এসেছে, তাই আল্লাহর কাছে চাইতে থাকুন। দু'হাত তুলে দুয়া করুন, কেঁদেকেটে অনুনয়-বিনয় করে দুয়া করুন, আল্লাহ শুনছেন এবং দুয়া কবুল করবেন এমন আশা নিয়ে দুয়া করুন।

◉ আসরের শেষ সময়ে মাগরিবের পূর্বে দু‘আ কবুল হয়। [আবু দাউদ: ১০৪৮]


সব সময় মনে রাখবেন, স্বামী এবং পরিবারের সদস্যদের নেক কাজে, আমল-ইবাদাতে সাহায্য এবং উৎসাহ দিলে আপনিও উক্ত আমল-ইবাদাতের সমপরিমান সোওয়াব পাবেন ইনশাআল্লাহ।


◉ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ‘যে ব্যক্তি কোন সৎকাজে অপরকে উদ্বুদ্ধ করে, সেও ততটুকু সওয়াব পায়, যতটুকু সৎকর্মী পায়।’ [মুসলিমঃ ১৮৯৩]


আল্লাহুম্মা সল্লি ‘আলা মুহাম্মাদ।

No comments:

Post a Comment

শিশুর প্রতি মা বাবার ভালোবাসা ও দায়িত্ব

 গভীর রাত পর্যন্ত শিশুকে নিয়ে সজাগ থাকে বাবা-মা। যার ফলশ্রুতিতে খুব ভোরে ঘুম থেকে উঠার অভ্যাস গঠন হয না। যা পরবর্তী জীবনের উপর প্রভাব ফেলে। ...