সূরা আন নাসর (আরবি: سورة النصر ) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১১০ তম সূরা। তাফসীরকারীদের সর্বসম্মত অভিমত এই যে, সূরাটি মদীনায় অবতীর্ণ এবং এর আয়াত সংখ্যা ৩টি। সূরা নছর-এর অপর নাম সূরা "তাওদী"। ... এ সূরায় রসূলে কারীম-এর ওফাত নিকটবর্তী হওয়ার ইঙ্গিত আছে বিধায় এর নাম "তাওদী" হয়েছে।
সূরা আন নাসর:
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
বিছমিল্লাহির রাহমানির রাহিম।
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
In the Name of Allah, the Most Beneficent, the Most Merciful.
اِذَا جَآءَ نَصۡرُ اللّٰہِ وَ الۡفَتۡحُ ۙ﴿۱﴾
ইযা-জাআ নাসরুল্লা-হি ওয়াল ফাতহ।
যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়,
When comes the Help of Allah (to you, O Muhammad (Peace be upon him) against your enemies) and the conquest (of Makkah)
وَ رَاَیۡتَ النَّاسَ یَدۡخُلُوۡنَ فِیۡ دِیۡنِ اللّٰہِ اَفۡوَاجًا ۙ﴿۲﴾
ওয়ারাআইতান্না-ছা ইয়াদখুলূনা ফী দীনিল্লা-হি আফওয়া-জা-।
এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দীনে প্রবেশ করতে দেখবে,
And you see that the people enter Allah's religion (Islam) in crowds,
فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّکَ وَ اسۡتَغۡفِرۡہُ ؕؔ اِنَّہٗ کَانَ تَوَّابًا ٪﴿۳﴾
ফাছাব্বিহবিহামদি রাব্বিকা ওয়াছতাগফিরহু ইন্নাহূকা-না তাওওয়া-বা-।
তখন তুমি তোমার রবের কৃতজ্ঞতা মূলক পবিত্রতা ও মহিমা ঘোষণা কর এবং তাঁর সমীপে ক্ষমা প্রার্থনা কর; তিনিতো সর্বাপেক্ষা অধিক অনুতাপ গ্রহণকারী।
So glorify the Praises of your Lord, and ask for His Forgiveness. Verily, He is the One Who accepts the repentance and forgives.
সূরা নাসরের শিক্ষা ;
১. বিজয় আল্লাহর পক্ষ থেকে:-সকল বিজয় ও সাহায্য একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। তিনি যখন চাইবেন। যে মাধ্যমে তিনি সিদ্ধান্ত নেবেন। এবং যে উদ্দেশ্যের জন্য তিনি নির্ধারিত করবেন। সেসময়, সেই মাধ্যমে ও সেই উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে এই সাহায্য ও বিজয় আসবে।
২. আল্লাহর প্রশংসা:- বিজয় ও সাহায্য আল্লাহর পক্ষ থেকে হওয়ার কারণেই আমাদের উচিত বেশি বেশি তার প্রশংসাসহ তাসবীহ পাঠ করা। পাশাপাশি বিজয়ের জন্য নিজেদের যোগ্যতার বৃদ্ধি ও তার পক্ষ থেকে সাহায্য চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত।
৩. আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা:- বিজয়ের মুহূর্তে আনন্দে আত্মহারা না হয়ে এই সূরায় আল্লাহর প্রশংসা এবং নিজেদের অপূর্ণতা ও ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে প্রার্থনা করার কথা বলা হয়েছে। কোন অত্যাচার বা শাস্তির মুখে পরাজিতরা কখনো পরিবর্তিত হয় না। সুতরাং, তাদের প্রতিও ক্ষমা ও দয়ার প্রদর্শনের এক সূক্ষ্ম ইঙ্গিত এই সূরায় প্রদান করা হয়েছে।
পরিশেষে বলা যায়, আল্লাহ যখন আপনাকে আপনার শত্রুর উপর বিজয় দান করবেন। এবং আপনার শত্রুদের অপমানের জবাবে আপনাকে সম্মানিত করবেন। তখন সকল প্রকার গর্ব প্রকাশ থেকে বিরত থেকে একমাত্র আল্লাহর শোকর ও প্রশংসা করুন। পাশাপাশি নিজের ত্রুটি ও অপূর্ণতার জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। সকল বড়ত্ব ও গৌরবের একমাত্র অধিকারী তিনিই।
Scorching Sun
No comments:
Post a Comment