Friday, 1 October 2021

জাহান্নামবাসীদের কান্না ও আর্তনাদ:-

 ◾জাহান্নামবাসীদের কান্না ও আর্তনাদ:-


◑ জান্নাতিরা যখন জান্নাতের নাজ-নেয়ামত উপভোগ করবে। ঠিক সেই সময় জাহান্নামে জাহান্নামিরা কান্না ও আর্তনাদে ব্যাস্ত থাকবে। কিন্তু তখন তাদের আফসোস করা ব্যাতিত, আর কিছুই করার থাকবে না। এই সম্পর্কে আল্লাহ তা'আলা পবিত্র কোরআনে আমাদের সতর্ক করে, জানান দিচ্ছেন।


▪️মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, "এবং তারা বলেছে, এ গরমের মধ্যে তোমরা অভিযানে বের হইও না। বলে দাও, উত্তাপের দিক থেকে জাহান্নামের আগুন আরও তীব্র। যদি তাদের বিবেচনা শক্তি থাকত। অতএব, তারা সামান্য হেঁসে নিক এবং তাদের কৃতকর্মের বদলাতে অনেক বেশি কাঁদবে।"


✰ [সূরা: তাওবা, আয়াত-৮১ ও ৮২]


▪️আরো ইরশাদ হচ্ছে, "সেখানে তারা আর্তচিৎকার করে বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদের বের করে দিন, আমরা সৎ কাজ করব, পূর্বে যা করতাম, তা করব না। (আল্লাহ বলবেন) আমি কি তোমাদের এতটা বছর দেইনি, যাতে যা চিন্তা করার বিষয় চিন্তা করতে পারতে? উপরন্তু তোমাদের কাছে সতর্ককারীও আগমন করেছিল। অতএব, আস্বাদন কর। জালেমদের জন্য কোন সাহায্যকারী নেই।"


✰ [সূরা: ফাতির, আয়াত-৩৭]


▪️অন্যত্র ইরশাদ হচ্ছে, "সেখানে তারা চিৎকার - চেঁচামেচি করবে এবং সেখানে তারা কিছুই শুনতে পাবে না।"


✰ [সূরা আম্বিয়া, আয়াত-১০০]


▪️আরোও ইরশাদ হচ্ছে, "যখন এক শিকলে কয়েকজন বাঁধা অবস্থায় জাহান্নামের কোন সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন তারা মৃত্যুকে ডাকবে। বলা হবে, আজ তোমরা এক মৃত্যুকে ডেকো না - অনেক মৃত্যুকে ডাকো।"


✰ [সূরা: আল ফোরকান, আয়াত-১৩ ও ১৪]


▪️অন্যত্রে ইরশাদ হচ্ছে, "যালিম ব্যক্তি সেদিন নিজ হস্তদ্বয় দাঁত দ্বারা দংশন করতে করতে বলবে, হায় আফসোস! আমি যদি রাসূলের সাথে সু-পথ অবলম্বন করতাম।"


✰ [সূরা: আল ফোরকান, আয়াত-২৭]


▪️আরোও ইরশাদ হচ্ছে, "এভাবেই আল্লাহ তাআলা তাদের কে তাদের কৃতকর্ম দেখাবেন তাদের অনুতপ্ত করার জন্য। অথচ, তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না।"


✰ [সূরা: বাকারা, আয়াত-১৬৭]


◑ আল্লাহু আকবর। আল্লাহু আকবর। ও ভাই? ও বোন? নিজেকে একবার ঐ জাহান্নমিদের কাতারে রেখে দেখো তো? পারবে তো সহ্য করতে? স্থায়ী ভাবে কষ্ট পাওয়ার চেয়ে, সাময়িক সময়ের জন্য কষ্ট পাওয়া ভালো নয় কি? যদি সাময়িক সময়ের জন্য কষ্ট পাওয়া ভালোই হয়ে থাকে। তবে, কেন আমরা এত সুখ-শান্তি, আরাম-আয়েশ, ভোগ-বিলাস নিয়ে ব্যাস্ত হয়ে থাকি? আমাদের কি এতটুকু সময় হয় না? তাওবা করে, নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে। আপন রবের নিকট নিজেকে সঁপে দিতে? হালাল-হারাম বুঝে জীবন পরিচালনা করতে? আল্লাহ তা'আলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।


◑ জাযাকাল্লাহু খায়রান।

No comments:

Post a Comment

শিশুর প্রতি মা বাবার ভালোবাসা ও দায়িত্ব

 গভীর রাত পর্যন্ত শিশুকে নিয়ে সজাগ থাকে বাবা-মা। যার ফলশ্রুতিতে খুব ভোরে ঘুম থেকে উঠার অভ্যাস গঠন হয না। যা পরবর্তী জীবনের উপর প্রভাব ফেলে। ...