Wednesday, 8 September 2021

মানুষের পতনের দুই কারণ

 সবর, সহনশীলতা, পরিশ্রম, কষ্ট ও বীরত্বপূর্ণ জীবন-যাপন মুমিন জীবনের অন্যতম বৈশিষ্ট্য। সুখ-দুঃখ, আনন্দ-মুসিবত সব সময়ই মুমিন এ জীবনযাপনে অভ্যস্ত হবে। মুমিন মুসলমান কখনো আরাম প্রিয়, পরিশ্রমবিমুখ, কোমলতা প্রিয়, অলস, সুখপ্রত্যাশী, অমনোযোগী ও দুনিয়া পূজারি হতে পারে না।


এ কারণেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার প্রিয় সাহাবি হজরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনের গভর্নর করে পাঠানোর সময় এ মর্মে নসিহত করেছিলেন যে-

'হে মুয়াজ! আরাম প্রিয়তা থেকে বিরত থাকবে। কেননা, আল্লাহর বান্দারা আরাম প্রিয় হন না।' (মিশকাত)


ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ আবু দাউদে, হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় উল্লেখ করেন-

‘সাদাসিধে (সাধারণ) জীবন-যাপনকে ঈমানের নিদর্শন বলেছেন বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।'


যারাই আরাম প্রিয়তার দিকে ঝুঁকে পড়েছে, দুনিয়ার প্রতি আসক্ত হয়েছে, ইসলামের জন্য মৃতু্যকে ভয় করেছে, তাদের অনিবার্য ধ্বংসের ব্যাপারে সতর্ক বার্তা তুলে ধরেছেন প্রিয় নবি সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম। হাদিসে এসেছে-


রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন- 'আমার উম্মতের উপর ঐ সময় খুবই কাছাকাছি, যখন অন্যান্য জাতি-গোষ্ঠীর লোকেরা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে, যেভাবে লোকেরা খাবার গ্রহণে ঝাঁপিয়ে পড়ে।


তখন এক সাহাবি জিজ্ঞাসা করলেন- হে আল্লাহর রাসুল! সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের সংখ্যা কি এতই কম হবে যে, আমাদের ধ্বংসের জন্য অন্যান্য জাতি-গোষ্ঠীর লোকেরা একত্রিত হয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে?


রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন- 'না', সে সময় তোমরা সংখ্যায় কম হবে না বরং সে সময় তোমাদের সংখ্যা অনেক বেশি হবে। কিন্তু তোমরা বন্যায় ভাসমান খড়কুটার মতো হালকা হবে। তোমাদের শত্রুুদের অন্তর থেকে তোমাদের প্রভাব দূর হবে আর হীনমন্যতা ও কাপুরুষতা তোমাদের ঘিরে ধরবে।

একজন সাহাবি জানতে চাইলেন, ইয়া রাসুলুল্লাহ! কেন এ হীনমন্যতা আসবে?


তখন তিনি (প্রিয় নবি) বললেন- এ (দুইটি) কারণে যে-

- ঐ সময় দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা বেড়ে যাবে। আর

- মৃত্যুকে ভয় করতে থাকবে।'


বাস্তবেই দেখা যাচ্ছে, বর্তমানে মুসলমানের মাঝে এ দুইটি বিষয় লক্ষ্যণীয় হারে বেড়েছে। পরকালের তুলনায় দুনিয়াকেই বেশি প্রাধান্য দিচ্ছে মানুষ। পক্ষান্তরে পরকালের ভয়ে মৃতু্যকে স্মরণ না করে বরং ইসলামি জীবন-যাপনে মৃতু্যর আশংকায় দ্বিধা-দ্বন্দ্বে ভুগছে মুসলমান।

No comments:

Post a Comment

শিশুর প্রতি মা বাবার ভালোবাসা ও দায়িত্ব

 গভীর রাত পর্যন্ত শিশুকে নিয়ে সজাগ থাকে বাবা-মা। যার ফলশ্রুতিতে খুব ভোরে ঘুম থেকে উঠার অভ্যাস গঠন হয না। যা পরবর্তী জীবনের উপর প্রভাব ফেলে। ...