আকাশ কত উঁচুতে?
এই এত উঁচু আকাশ পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তা'য়ালা ক্ষমা করে দেবেন বলে ওয়াদা করেছেন, আল্লাহু আকবার।
আল্লাহ তা'য়ালা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা কর, খাঁটি তাওবা; আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন। (সূরা আত-তাহরিম:৮)
আল্লাহ তা‘আলা বলেন, হে আদম সন্তান! তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকবে ও আমার নিকট ক্ষমার আশা পোষণ করবে, তোমার অবস্থা যা-ই হোক না কেন, আমি কারো পরোয়া করি না, আমি তোমাকে ক্ষমা করে দেবো। হে আদম সন্তান! তোমার গুনাহ যদি আকাশ পর্যন্তও পৌঁছে, আর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি কারো পরোয়া করি না। হে আদম সন্তান! তুমি যদি পৃথিবীসম গুনাহ নিয়েও আমার সাথে সাক্ষাৎ করো এবং আমার সাথে কাউকে শারীক না করে সাক্ষাৎ করো, আমি পৃথিবীসম ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব। (মিশকাত:২৩৩৬)
প্রয়োজন শুধুই-
১. একমাত্র আল্লাহ তা‘আলার জন্যই তাওবা করতে হবে, লোক দেখানোর জন্য নয়।
২. কৃত অপরাধের জন্য অনুতপ্ত হতে হবে।
৩. কৃত অপরাধ থেকে ফিরে আসতে হবে। যদি মানুষের হক থাকে তাহলে তা ফেরত দিতে হবে।
৪. দৃঢ় প্রতিজ্ঞা করা যে, ভবিষ্যতে কখনো এরূপ কাজে জড়িত হবে না।
৫. যত দ্রুত সম্ভব তাওবা করতে হবে। এমন যেনো নাহয় তাওবা করার আগেই মৃত্যু চলে আসে!
(সূরা তাহরিম, আয়াত ৮, তাফসীরে ইবনে কাসীর)
গুনাহ মাফের অন্যতম আরেকটি মাধ্যম হলো নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে গুনাহ মাফের জন্য দুয়া করা।
হাদিসে এসেছে, কোন ব্যক্তি গুনাহ করার পর উত্তমরূপে অযু করে দু রাকআত সালাত পড়ে আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ( ইবনে মাজাহ:১৩৯৫)
আল্লাহ তাওফিক দিন।
No comments:
Post a Comment